ঢাকার উত্তরায় কাতার প্রবাসী দম্পতির উপরে কতিপয় সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনা ঘটনার খবর পাওয়া গেছে। হামলাকারীরা তাদের কে প্রাণনাশেরও চেষ্টা চালায়।

পহেলা ডিসেম্বর সকালের দিকে উত্তরার এক নম্বর সেক্টরের প্রধান সড়কে এই ঘটনা ঘটে। হামলার শিকার দম্পতি পশ্চিম নাখাল পাড়া, তেজগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পর তারা আতংকের মধ্যে জীবন যাপন করছেন।

জানা গেছে, কাতার প্রবাসী মোহাম্মদ মশিউর রহমান খান (৪৪) ও তার স্ত্রী জেসমিন সুলতানা দম্পত্তি দ্বয় সকালে শপিং করার জন্য বাসা থেকে বের হয়ে উত্তরার এক নং প্রধান সড়কের মাথায় এলে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন।

পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা প্রদান করেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, অপরিচিত কয়েকজন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এই দম্পতির উপরে হামলা চালায়। এ সময়ে ধারালো অস্ত্র দিয়ে মশিউর ও তার স্ত্রীকে আঘাত করা হয়। এ সময় তারা রক্তাক্ত অবস্থায় আহত হন। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

হামলার শিকার পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে ওইসব সন্ত্রাসীরা বিভিন্নভাবে উৎপাত করছে এবং নানান রকম হুমকি দিয়ে আসছে। ফলে তারা আতঙ্কিতভাবে জীবন যাপন করছেন এবং চরম অনিরাপত্তায় ভুগছেন। আতঙ্কের কারণে তারা থানায় গিয়ে অভিযোগ দাখিল করতে পারেননি এবং সাহস পাচ্ছেন না বলে জানা যায়।

এ দম্পত্তি ও স্থানীয় লোকজন দ্রুত হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।