হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীরেরগাঁও এলাকায় মঙ্গলবার (৯ জুন ২০২৬) একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, রুমানা আক্তার, রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য (মেম্বার), মীনা গ্রুপের সদস্যবৃন্দ এবং তথ্যসেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
উঠান বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, আইন ও অধিকার বিষয়ে সচেতনতা, জেন্ডার সমতা, পরিবার পরিকল্পনা, সাইবার নিরাপত্তা, জরুরি হটলাইন সেবা এবং তথ্যকেন্দ্রের বিভিন্ন সেবাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা এবং সরকারি সেবাগুলো সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং সচেতনতামূলক এ আয়োজনকে সময়োপযোগী ও উপকারী বলে অভিমত ব্যক্ত করেন।