নরসিংদীর রায়পুরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘খাকচক প্রিমিয়ার লীগ (KHPL)’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেট প্রতিভা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় উপজেলার খাকচক দক্ষিণপাড়া রেলগেট সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় আর.এস কিংস (R.S KING’S) ও এস.এম স্ট্রাইকার্স (S.M STRIKERS)।
ফাইনাল ম্যাচ উপলক্ষে মাঠজুড়ে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল।
প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক খাকচক ক্রিকেট সংগঠক হাজী মো. মোবারক হোসাইন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান ভূঁইয়া ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আলম মুজাহিদ।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশের সুযোগ তৈরি করতেই ‘খাকচক প্রিমিয়ার লীগ’-এর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।