• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম :
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান- এলজিআরডি মন্ত্রীর জঙ্গলের গল্পে আফরিনের ‘পালালে প্রেম হয়’ নতুন পরিচয়ে পর্দায় আদ্রিতা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর স্বপ্নপূরণের পথে রাইসা, অর্জন ‘ফেস অব টুমরো স্বপ্ন থেকে র‍্যাম্পে- নতুনদের পাশে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক নওগাঁ বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ভোগান্তির রায়পুরাকে বঞ্চিত করে কেউ সংসদে বসে বেশি টাকা নিতে পারবে না : এমপি আশরাফ পরিবারের সঙ্গেই পালন করবেন জন্মদিন শান্তা ইসলাম র‍্যাম্প মডেল থেকে অভিনয় ব্যস্ত সাবরিনা সাবরিন

ইত্যাদি এবার নরসিংদীর রায়পুরায়

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

স্টুডিওর চার দেয়ালের বাইরে বেরিয়ে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির শিকড়ের সন্ধানে দেশের বিভিন্ন অঞ্চলে শুটিং করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলাকে।

নরসিংদীর রায়পুরা উপজেলার মতিউরনগরে (সাবেক রামনগর) অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মাণ করা হয় এবারের ‘ইত্যাদি’র বর্ণিল মঞ্চ।

অনুষ্ঠানটিতে থাকছে দুটি বিশেষ গান। এর মধ্যে একটি পরিবেশন করেছেন নরসিংদীর সন্তান শিল্পী ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখনীতে তৈরি ফোক-ফিউশনধর্মী এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই।

অন্যদিকে, অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে তুলে ধরে পরিবেশিত হবে একটি জমকালো

পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

দর্শকপর্বে নরসিংদীকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। নির্বাচিতরা নরসিংদীর ঐতিহ্যবাহী নানা পণ্য নিয়ে নির্মিত একটি নাট্যাংশে অংশ নেন।

এবারের পর্বে আরও থাকছে দেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য, গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা এবং জেলার কীর্তিমান ব্যক্তিদের নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়েও থাকছে বিশেষ আয়োজন।

‘ইত্যাদি’র নরসিংদী পর্বটি আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

এদিকে, গত ২০ মে অনুষ্ঠিত শুটিং ঘিরে হাজারো দর্শকের উপস্থিতিতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এর মধ্যে মোবাইল ফোন চুরির অভিযোগও ছিল। তবে এসব ঘটনার পরও দেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চ রায়পুরার মাটিতে আয়োজন হওয়ায় স্থানীয়দের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ।


আপনার মতামত লিখুন :

৭ responses to “ইত্যাদি এবার নরসিংদীর রায়পুরায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার