মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার আমিরগঞ্জ, হাইরমারা, চরসুবুদ্ধি, মির্জানগর, ডৌকারচর, পলাশতলী, অলিপুরা, মহেষপুরসহ ১১টি ইউনিয়নের প্রায় ২৫টি এলাকায় স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্ম ও নেতৃত্বে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। তারেক রহমানের প্রতিটি কাজ ও জনগণের প্রতি দায়বদ্ধতা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় শহীদ প্রেসিডেন্ট কেমন নেতৃত্ব দিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার আমলে টিআর ও কাবিখার বরাদ্দ সাধারণ মানুষ চোখেই দেখত না। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সেসব অর্থ আত্মসাৎ করা হতো। এখন আমরা জনগণের প্রাপ্য প্রতিটি জিনিস সঠিক হিসাবের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “একজন নেতা যদি সৎ হন, তাহলে দেশও সৎ পথে এগিয়ে যায়। অতীতে দুর্নীতি, অর্থ পাচার ও অনিয়মের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান সৎ, মানবিক এবং জনগণের কল্যাণে নিবেদিত। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, আলফাজ উদ্দিন মিঠু, নুর আহমেদ চৌধুরী মানিকসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
https://shorturl.fm/l9tem
https://shorturl.fm/5gyRC
https://shorturl.fm/T82Qr
https://shorturl.fm/fZQCP
https://shorturl.fm/UQi7n
https://shorturl.fm/smo77
https://shorturl.fm/ZWwON
https://shorturl.fm/O38Ua