নরসিংদীর রায়পুরায় ফেইথ ইন্টারন্যাশনাল ইসলামী স্কুলে শিক্ষার্থীদের দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য মৌসুমি ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ফল মেলায় বিভিন্ন প্রকার দেশীয় মৌসুমি ফলের আকর্ষণীয় প্রদর্শনী করা হয়।
শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে নানা রঙের ও পুষ্টিগুণসমৃদ্ধ ফল সাজিয়ে উপস্থাপন করে। প্রাণবন্ত এ আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেইথ ইন্টারন্যাশনাল ইসলামী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম এম হাবিবউল্লাহ, প্রধান শিক্ষক মো. বিল্লাহ হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, মাহবুব আলম লিটন, দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অভিভাবকবৃন্দ।
প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম এম হাবিবউল্লাহ বলেন, “শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য দেশীয় মৌসুমি ফলের গুরুত্ব অপরিসীম। এমন আয়োজন শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতন করে এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা তৈরি করে। ভবিষ্যতেও শিক্ষামূলক ও সৃজনশীল এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
প্রধান শিক্ষক মো. বিল্লাহ হোসেন বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা দেওয়াই আমাদের লক্ষ্য। ফল মেলার মাধ্যমে তারা বিভিন্ন ফলের পরিচিতি, পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে জানতে পেরেছে। এ ধরনের কার্যক্রম তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সৃজনশীল উপস্থাপনার প্রশংসা করেন।
https://shorturl.fm/y7gRt
https://shorturl.fm/4T7g2
https://shorturl.fm/KRIL2
https://shorturl.fm/GC5UD
https://shorturl.fm/sfX9G
https://shorturl.fm/jgook
https://shorturl.fm/ncboF
https://shorturl.fm/0jaRg
https://shorturl.fm/LvlAE
https://shorturl.fm/Um1z5