• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম :
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান- এলজিআরডি মন্ত্রীর জঙ্গলের গল্পে আফরিনের ‘পালালে প্রেম হয়’ নতুন পরিচয়ে পর্দায় আদ্রিতা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর স্বপ্নপূরণের পথে রাইসা, অর্জন ‘ফেস অব টুমরো স্বপ্ন থেকে র‍্যাম্পে- নতুনদের পাশে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক নওগাঁ বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ভোগান্তির রায়পুরাকে বঞ্চিত করে কেউ সংসদে বসে বেশি টাকা নিতে পারবে না : এমপি আশরাফ পরিবারের সঙ্গেই পালন করবেন জন্মদিন শান্তা ইসলাম র‍্যাম্প মডেল থেকে অভিনয় ব্যস্ত সাবরিনা সাবরিন

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ইনার হুইল ক্লাব, পানি-খাদ্য ও ওষুধ বিতরণ

প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ ডিস্ট্রিক্ট-৩২৮।

ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামীম খন্দকার, IWD-328-এর সহযোগিতায় এবং জয়েন্ট প্রজেক্ট-৩২৮-এর বিভিন্ন ক্লাবের অংশগ্রহণে বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় বন্যার্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ তুলে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ ডিস্ট্রিক্ট-৩২৮-এর ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব আইএসও (ISO) এবং সদস্যরা উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন।

এ সময় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। বন্যার্ত মানুষের কষ্ট ও দুর্ভোগ বিবেচনায় নিয়ে তাদের জরুরি প্রয়োজন মেটাতে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বন্যার্তদের মাঝে পানি, খাদ্য ও ওষুধ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইনার হুইল ক্লাবের এ উদ্যোগকে স্থানীয়ভাবে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দুর্যোগকালে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

One response to “বাঁশখালীতে বন্যার্তদের পাশে ইনার হুইল ক্লাব, পানি-খাদ্য ও ওষুধ বিতরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার