• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম :
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান- এলজিআরডি মন্ত্রীর জঙ্গলের গল্পে আফরিনের ‘পালালে প্রেম হয়’ নতুন পরিচয়ে পর্দায় আদ্রিতা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর স্বপ্নপূরণের পথে রাইসা, অর্জন ‘ফেস অব টুমরো স্বপ্ন থেকে র‍্যাম্পে- নতুনদের পাশে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক নওগাঁ বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ভোগান্তির রায়পুরাকে বঞ্চিত করে কেউ সংসদে বসে বেশি টাকা নিতে পারবে না : এমপি আশরাফ পরিবারের সঙ্গেই পালন করবেন জন্মদিন শান্তা ইসলাম র‍্যাম্প মডেল থেকে অভিনয় ব্যস্ত সাবরিনা সাবরিন

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৪ আগস্ট) সকালে নরসিংদী পৌর পার্কে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিনের শুরুতে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা বিএনপি, নরসিংদী জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, নরসিংদী প্রেস ক্লাব, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক এবং সিভিল সার্জন ডা. বুলবুল কবির।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে আন্দোলনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাই শহিদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং আহত ও ক্ষতিগ্রস্ত জুলাই যোদ্ধাদের যথাযথ সহযোগিতা ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহিদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার