• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম :
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান- এলজিআরডি মন্ত্রীর জঙ্গলের গল্পে আফরিনের ‘পালালে প্রেম হয়’ নতুন পরিচয়ে পর্দায় আদ্রিতা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর স্বপ্নপূরণের পথে রাইসা, অর্জন ‘ফেস অব টুমরো স্বপ্ন থেকে র‍্যাম্পে- নতুনদের পাশে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক নওগাঁ বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ভোগান্তির রায়পুরাকে বঞ্চিত করে কেউ সংসদে বসে বেশি টাকা নিতে পারবে না : এমপি আশরাফ পরিবারের সঙ্গেই পালন করবেন জন্মদিন শান্তা ইসলাম র‍্যাম্প মডেল থেকে অভিনয় ব্যস্ত সাবরিনা সাবরিন

জনস্বাস্থ্য রক্ষায় রায়পুরাতে অবস্থান কর্মসূচি

প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ইমরান মোল্লা: জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখ এবং স্বাস্থ্য সতর্কবার্তা সংযুক্ত করার দাবিতে নরসিংদীর রায়পুরায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ চত্বরে পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি (পিডিএস) ও সিটিজেন নেটওয়ার্কের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শিখা আক্তার,পিপলস্ ডেভলপমেন্ট সোসাইটি (পিডিএস)এর নির্বাহী পরিচালক মো তাজুল ইসলাম প্রমূখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার গ্রহণের কারণে বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। ভোক্তারা যাতে খাদ্যপণ্যের মোড়ক দেখে সচেতনভাবে পণ্য নির্বাচন করতে পারেন, সেজন্য মোড়কে এসব উপাদানের পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিকর উপাদানসমৃদ্ধ খাবারের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তা দেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে পিপলস ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. তাজুল ইসলাম বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার গ্রহণের কারণে বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। এ নিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্য মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান ও এডভোকেসি সভা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর নীতিমালা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার