স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বক্তব্য, ব্যঙ্গচিত্র ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে কামাল প্রধান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকা সাইবার ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে একাধিক মামলা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার যুবদল কর্মী সোহেল সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের অভিযোগ এনে ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয় বলে জানা গেছে।
পরবর্তীতে তদন্ত কর্মকর্তা এসআই নন্দন চন্দ্র সরকার বিষয়টি আদালতের নজরে আনলে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আদালতের আদেশের পর সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, মামলার পরও আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া মামলার বাদীকে মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি প্রদর্শন, অপহরণের চেষ্টা, হামলা ও চাঁদা দাবির অভিযোগও করা হয়েছে। এসব অভিযোগে কামাল প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। পাশাপাশি সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমও বিষয়টি খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, কামাল প্রধানের বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া সম্ভব হয়নি।
এদিকে মামলার অগ্রগতি ও আসামি গ্রেপ্তারের বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নারায়ণগঞ্জবাসীর প্রশ্ন আর কত সময় পার হলে চিহ্নিত সাইবার অপরাধী ও একাধিক মামলার অন্যতম আসামি কামাল প্রধান গ্রেফতার হবে?
https://shorturl.fm/rs6UH
https://shorturl.fm/UQBMO
https://shorturl.fm/rSPGD
https://shorturl.fm/Af8pw
https://shorturl.fm/ASOQv
https://shorturl.fm/K4km8
https://shorturl.fm/NTJkR
https://shorturl.fm/95xOA
https://shorturl.fm/xaGB1
https://shorturl.fm/ZZcNL