নারীর আত্মসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সেন্ট্রাল-৩ ডিভিশনের ভৈরব অঞ্চলের অন্তর্গত নরসিংদীর রায়পুরা এলাকায় সুবিধাভোগী নারীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার সকালে রায়পুরা ব্রাক অফিসে রায়পুরা সদর ও সায়দাবাদ শাখার আওতাধীন মোট ৩০ জন নারীর মাঝে ২০টি করে সর্বমোট ৬০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলা এবং পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়তা করা হবে।
রায়পুরা এলাকার সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. রোকন-উজ-জামান খান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এগ্রি মডার্ন ভিলেজের আঞ্চলিক ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, রায়পুরা শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, বিসিইউপি কর্মসূচির শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান, সায়দাবাদ শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক আলী হাসান মিলন খান সহ বিভিন্ন কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনায় বক্তারা বলেন, গ্রামীণ নারীদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। হাঁস পালন একটি লাভজনক উদ্যোগ হিসেবে নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী নারীরা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম তাদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন।
https://shorturl.fm/L7vpG
https://shorturl.fm/xoycr
https://shorturl.fm/eBCcT
Последние новинки музыки 2026 скачать бесплатно – https://shorturl.fm/rrdv9