• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম :
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান- এলজিআরডি মন্ত্রীর জঙ্গলের গল্পে আফরিনের ‘পালালে প্রেম হয়’ নতুন পরিচয়ে পর্দায় আদ্রিতা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর স্বপ্নপূরণের পথে রাইসা, অর্জন ‘ফেস অব টুমরো স্বপ্ন থেকে র‍্যাম্পে- নতুনদের পাশে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক নওগাঁ বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ভোগান্তির রায়পুরাকে বঞ্চিত করে কেউ সংসদে বসে বেশি টাকা নিতে পারবে না : এমপি আশরাফ পরিবারের সঙ্গেই পালন করবেন জন্মদিন শান্তা ইসলাম র‍্যাম্প মডেল থেকে অভিনয় ব্যস্ত সাবরিনা সাবরিন

বেলাবতে মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেপ্তার

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নরসিংদীর বেলাবতে মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর দিকনির্দেশনায় সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, মাদক মামলার এজাহারভুক্ত আসামি ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- মরিচাকান্দি গ্রামের মোঃ হোসেন, ধুকুন্দি (নয়াবাগ) গ্রামের মোঃ আশরাফুল রহমান শুভ এবং দিঘলদী কান্দা চরভাগবের এলাকার মোঃ মোরশেদ আলম রিপন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত আসামিরা হলেন- ভাটেরচর (পূর্বপাড়া) গ্রামের মকবুল হোসেন (৪২), মরিচাকান্দি (মধ্যপাড়া) গ্রামের টুটুল (২২), সররাবাদ (উত্তরপাড়া) গ্রামের মোঃ মোশারফ হোসেন (৪০) এবং সররাবাদ (পশ্চিমপাড়া) গ্রামের আকরাম হোসেন (২৪)।

এছাড়া ৮ জুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা সেবনের অপরাধে মোঃ সাব্বির (২২), এবাদত মিয়া (২২), অনিক লাল (২০), মোঃ রমিম (২০), মোঃ মেহেদী (২২), খোরশেদ (৩৬), উবায়দুল্লাহ (৩৩) এবং কাউছার (২০)-কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে ১২ মাস, ১৮ মাস ও ২০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় যথাক্রমে ২ মাস ও ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেপ্তারকৃত ও দণ্ডপ্রাপ্ত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ বলেন মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

১২ responses to “বেলাবতে মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেপ্তার”

  1. Leon3257 says:

    Новинки музыки 2026 скачать бесплатно https://shorturl.fm/7J6vJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার