নরসিংদীর বেলাবো উপজেলায় আধুনিক প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প”-এর আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বেলাবো উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্ব এবং উপজেলা পাট অধিদপ্তরের উপ সহকারী লক্ষণ কুমার রায়ের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল জলিল।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে পাট চাষীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণের-অতিরিক্ত উপ পরিচালক মোঃ ইমতিয়াজ আলম, বেলাবো উপজেলা কৃষি অফিসার মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর কবির নান্নু। প্রশিক্ষণে পাটের আধুনিক চাষাবাদ, উন্নত জাতের পাট ও পাটবীজ উৎপাদন, পরিচর্যা, রোগবালাই দমন, সঠিকভাবে পাট পচানো এবং বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে পাটের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি পাবে, যা কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি দেশের পাটশিল্পকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বেলাবো, নরসিংদী। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন (নারী ও পুরুষ) পাট চাষী অংশগ্রহণ করেন।
https://shorturl.fm/HqWYb
https://shorturl.fm/g6VEI
https://shorturl.fm/EUyj5
https://shorturl.fm/ITPgl
https://shorturl.fm/Ks1xU
https://shorturl.fm/eClZI
https://shorturl.fm/zUx4n