• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম :
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান- এলজিআরডি মন্ত্রীর জঙ্গলের গল্পে আফরিনের ‘পালালে প্রেম হয়’ নতুন পরিচয়ে পর্দায় আদ্রিতা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর স্বপ্নপূরণের পথে রাইসা, অর্জন ‘ফেস অব টুমরো স্বপ্ন থেকে র‍্যাম্পে- নতুনদের পাশে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক নওগাঁ বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ভোগান্তির রায়পুরাকে বঞ্চিত করে কেউ সংসদে বসে বেশি টাকা নিতে পারবে না : এমপি আশরাফ পরিবারের সঙ্গেই পালন করবেন জন্মদিন শান্তা ইসলাম র‍্যাম্প মডেল থেকে অভিনয় ব্যস্ত সাবরিনা সাবরিন

রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ৬ জুন, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালির আয়োজন করে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা।

এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

তিনি আরও বলেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত কৌটা কিংবা যেকোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়পুরা পৌরসভাসহ উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে নিজ নিজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

১৩ responses to “রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি”

  1. Ethan4616 says:

    Новинки музыки 2026 скачать бесплатно https://shorturl.fm/7J6vJ

  2. Duane2700 says:

    Новинки музыки 2026 скачать бесплатно https://shorturl.fm/7J6vJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার