নরসিংদীর রায়পুরা উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) রায়পুরা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামালগীর আলম, একাডেমিক সুপারভাইজার রেবেকা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর সমাধান, স্টার্টআপ ধারণা এবং বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। অতিথিরা শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করে তাদের মেধা ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল তার বক্তব্যে বলেন- “চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই জাতিই বিশ্ব নেতৃত্ব দেবে। আমাদের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর চিন্তায় দক্ষ করে গড়ে তুলতে হবে। আজকের এই তরুণরাই আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্যোক্তা ও রাষ্ট্রের সম্পদ। তাদের মেধা বিকাশের জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিজ্ঞান ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়েই আমরা একটি আধুনিক, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নেওয়া সম্ভব। এজন্য তরুণ প্রজন্মকে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
প্রদর্শনীতে পরিবেশবান্ধব প্রযুক্তি, স্মার্ট কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, রোবটিক্স, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক সমস্যা সমাধানভিত্তিক বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনের কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে অতিথিদের বিস্তারিত ধারণা প্রদান করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
https://shorturl.fm/sGEzZ
https://shorturl.fm/IaLjg
https://shorturl.fm/jZ88f
https://shorturl.fm/cq2Io
https://shorturl.fm/Iw2Ym
https://shorturl.fm/n3OX8
Новинки музыки 2026 скачать бесплатно https://shorturl.fm/7J6vJ
Новинки музыки 2026 скачать бесплатно https://shorturl.fm/7J6vJ
https://shorturl.fm/1d1AJ
https://shorturl.fm/PTT4L
https://shorturl.fm/ZUZ31
https://shorturl.fm/3wqBf