• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম :
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান- এলজিআরডি মন্ত্রীর জঙ্গলের গল্পে আফরিনের ‘পালালে প্রেম হয়’ নতুন পরিচয়ে পর্দায় আদ্রিতা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর স্বপ্নপূরণের পথে রাইসা, অর্জন ‘ফেস অব টুমরো স্বপ্ন থেকে র‍্যাম্পে- নতুনদের পাশে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক নওগাঁ বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ভোগান্তির রায়পুরাকে বঞ্চিত করে কেউ সংসদে বসে বেশি টাকা নিতে পারবে না : এমপি আশরাফ পরিবারের সঙ্গেই পালন করবেন জন্মদিন শান্তা ইসলাম র‍্যাম্প মডেল থেকে অভিনয় ব্যস্ত সাবরিনা সাবরিন

হাসিনা আনছারের প্রশিক্ষণে অনুষ্ঠিত হলো ‘কাবাব প্লেটার ওয়ার্কশপ-২০২৬’

প্রকাশকাল : বুধবার, ২৪ জুন, ২০২৬
Oplus_16908288

রাজধানীর কারওয়ান বাজার এ দৈনিক সকালের সময়-এর আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘কাবাব প্লেটার ওয়ার্কশপ-২০২৬’।

রান্না বিষয়ক দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় এর সম্পাদক ও প্রকাশক নুর হাকিম।

বিশেষ অতিথি ছিলেন মাই টিভির সিনিয়র প্রডিউসার মনিরুজ্জামান লিপন।

কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট রন্ধন প্রশিক্ষক হাসিনা আনছার।

তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বিষয়ক গ্রন্থ ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি’ সিরিজের (ছয় খণ্ড) সম্পাদক।

এছাড়া স্কিল ডেভেলপমেন্ট ও আত্মকর্মসংস্থানের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন মাস্টার ট্রেইনার মুন মুন আক্তার।

কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখানো হয়

১. চিকেন তন্দুরি টিক্কা কাবাব

২. হাড়িয়ালি চিকেন কাবাব

৩. ক্লাসিক গ্রিন কাবাব চাটনি

৪. জাফরানি জিরা রাইস

৫. পাইনাপেল সালসা

ওয়ার্কশপে সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জ, বগুড়া, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থী ও রন্ধন প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা কাবাব প্রস্তুতের আধুনিক কৌশল, পরিবেশন পদ্ধতি এবং ফুড বিজনেসে প্রয়োগযোগ্য বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তবধর্মী প্রশিক্ষণ লাভ করেন।

প্রশিক্ষক হাসিনা আনছার বলেন, “আমাদের এই কাবাব প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। সামনে আরও নতুন নতুন কোর্স আয়োজন করা হবে।

আমার লক্ষ্য শুধু রেসিপি শেখানো নয়; অংশগ্রহণকারীদের এমনভাবে দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের জন্য, পরিবারের জন্য এবং প্রয়োজনে সফল ফুড বিজনেস শুরু করতে পারেন। সঠিক রেসিপি, সঠিক টেকনিক এবং নিয়মিত অনুশীলনই সাফল্যের চাবিকাঠি।

”তিনি আরও বলেন, রান্না শুধু একটি শিল্প নয়, এটি একটি সম্ভাবনাময় পেশা। সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে এই দক্ষতাকে আয়ের উৎসে পরিণত করা সম্ভব।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও রন্ধনশিল্প, খাদ্য উদ্যোক্তা উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

২০ responses to “হাসিনা আনছারের প্রশিক্ষণে অনুষ্ঠিত হলো ‘কাবাব প্লেটার ওয়ার্কশপ-২০২৬’”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার