• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম :
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান- এলজিআরডি মন্ত্রীর জঙ্গলের গল্পে আফরিনের ‘পালালে প্রেম হয়’ নতুন পরিচয়ে পর্দায় আদ্রিতা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর স্বপ্নপূরণের পথে রাইসা, অর্জন ‘ফেস অব টুমরো স্বপ্ন থেকে র‍্যাম্পে- নতুনদের পাশে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক নওগাঁ বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ভোগান্তির রায়পুরাকে বঞ্চিত করে কেউ সংসদে বসে বেশি টাকা নিতে পারবে না : এমপি আশরাফ পরিবারের সঙ্গেই পালন করবেন জন্মদিন শান্তা ইসলাম র‍্যাম্প মডেল থেকে অভিনয় ব্যস্ত সাবরিনা সাবরিন

বেলাবতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা পিয়াল গ্রেপ্তার

প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বেলাব (নরসিংদী)।।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো: এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ।

আজ ২৩ আগষ্ট রোববার তাকে বেলাব বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পিয়াল নরসিংদী জেলার বেলাব থানার নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হক (ওরফে উল্লাহ) ও মোসা: খাদিজা বেগমের ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাব থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় পিয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের (সংশোধনী ২০১৩) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় রুজু করা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দিষ্ট মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্ধারিত সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এদিকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির একজন শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

One response to “বেলাবতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা পিয়াল গ্রেপ্তার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার