• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম :
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান- এলজিআরডি মন্ত্রীর জঙ্গলের গল্পে আফরিনের ‘পালালে প্রেম হয়’ নতুন পরিচয়ে পর্দায় আদ্রিতা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর স্বপ্নপূরণের পথে রাইসা, অর্জন ‘ফেস অব টুমরো স্বপ্ন থেকে র‍্যাম্পে- নতুনদের পাশে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক নওগাঁ বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ভোগান্তির রায়পুরাকে বঞ্চিত করে কেউ সংসদে বসে বেশি টাকা নিতে পারবে না : এমপি আশরাফ পরিবারের সঙ্গেই পালন করবেন জন্মদিন শান্তা ইসলাম র‍্যাম্প মডেল থেকে অভিনয় ব্যস্ত সাবরিনা সাবরিন

রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর

প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)-এর পরিচিতি, শপথ গ্রহণ ও আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক তাসলিমা আক্তারসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাসুদ রানা।

রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ জয়নুল আবেদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অজয় সাহা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ইদ্রিস আলী মুন্সি, নাজমুল হক ভূঁইয়া মোহন, সাইফুল ইসলাম পলাশসহ রায়পুরা উপজেলা ও নরসিংদী জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে শপথ পাঠের মাধ্যমে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার