ডেস্ক নিউজ:
বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে শুরু করেছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা সব সংকটের তাৎক্ষণিক সমাধান চায়। অথচ জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন এ বিষয়ে কথা বলবেন তারা।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গ্যাস সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংকট সমাধানে কিছুটা সময় প্রয়োজন। তাই সংকট মোকাবিলায় সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম এবং হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আমেরিকা-ইরান যুদ্ধে বাংলাদেশ প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে। এসব কারণে দেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।
গণমাধ্যমের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকেরা অনেক কিছু লিখতে পারেননি। এখন তারা সত্য-মিথ্যা সবই লিখতে পারছেন।
Mirza Fakhrul’s argument that a party with a public mandate should not dictate terms during a crisis is a fair point, but the article presents it without testing the counter-case. One practical step: before publishing, cross-check each quoted claim against at least two independent reports from the same date, and note where no verification exists. That keeps the piece from reading as a single press statement and gives readers a clearer basis for judging what is actually being said.