• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম :
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান- এলজিআরডি মন্ত্রীর জঙ্গলের গল্পে আফরিনের ‘পালালে প্রেম হয়’ নতুন পরিচয়ে পর্দায় আদ্রিতা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর স্বপ্নপূরণের পথে রাইসা, অর্জন ‘ফেস অব টুমরো স্বপ্ন থেকে র‍্যাম্পে- নতুনদের পাশে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক নওগাঁ বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনে ভোগান্তির রায়পুরাকে বঞ্চিত করে কেউ সংসদে বসে বেশি টাকা নিতে পারবে না : এমপি আশরাফ পরিবারের সঙ্গেই পালন করবেন জন্মদিন শান্তা ইসলাম র‍্যাম্প মডেল থেকে অভিনয় ব্যস্ত সাবরিনা সাবরিন

রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মারুফ হাসানকে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা

মোঃ মুক্তার হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হওয়ায় বোচাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

রবিবার (৭ জুন ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবুল ওহাব, সাংগঠনিক সম্পাদক লিখন বণিক শুভ, সদস্য আনোয়ার হোসেন, আসাদ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ইউএনও মারুফ হাসান তাঁর দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে বোচাগঞ্জ উপজেলায় উন্নয়ন ও সেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মানবিক উদ্যোগ এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজের স্বীকৃতি হিসেবেই রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়া অত্যন্ত গৌরবের বিষয়।

এ সময় তারা ইউএনও মারুফ হাসানের ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

অপরদিকে, এ সম্মানজনক স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউএনও মারুফ হাসান বলেন, জনগণের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

৮ responses to “রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মারুফ হাসানকে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা”

  1. Allen3119 says:

    Популярные песни 2026 скачать бесплатно https://shorturl.fm/rHNtJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার